করোনায় ৩৫৮ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী আক্রান্ত, যে ৫টি কারণে সংক্রমণ বাড়ছে

২২ এপ্রিল ২০২০, ০৯:৪১ AM

© ফাইল ফটো

দেশে করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পর্যন্ত ৩৫৮ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ৫টি কারণে এই সংক্রমণ বাড়ছে। এর মধ্যে আছে মান সম্পন্ন ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না পাওয়া, রোগীদের তথ্য গোপন, এক সঙ্গে ডাক্তার/ নার্সদের ডিউটি দেয়া, ফ্লু কর্ণার না থাকা এবং করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোতে যুক্ত না করা। এসব কারণেই ডাক্তার, নার্স ও মেডিকেল স্টাফরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে মনে করছে চিকিৎসকদের বড় সংগঠন বিএমএ।

দেশে করোনায় আজ পর্যন্ত আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১৬১ জন, নার্স ৬০ জন এবং বাকি ১৩৭ জন মেডিকেলের অন্যান্য স্টাফ রয়েছেন। যা দেশে মোট আক্রান্তের প্রায় ১১ শতাংশ। ইতিমধ্যে একজন চিকিৎসক ও একজন মেডিকেল স্টাফের মৃত্যু হয়েছে। আক্রান্তদের সংখ্যা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশি। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ( বিএমএ)- এর দপ্তর সম্পাদক ডা. শহিদুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, প্রতিদিনই সংখ্যা বাড়ছে।

গত একদিনে দেশে ৫৫ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এভাবে বাড়তে থাকলে আমাদেরকে কঠিন অবস্থায় পড়তে হবে। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। শত শত স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে কোয়ারেন্টিনে গেছেন। এতে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবায় ব্যপক বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উম্মে তানিয়া নাসরিন বলেন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অভাবে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের হাসপাতালে কিছু সুরক্ষা সামগ্রী পেলেও ঢাকার বাইরের অভাব রয়েছে।

ব্র্যাকের এক গবেষণায় দেখা যায়, চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার কারণে পরিবারের কথা চিন্তা করে সেবা দিতে ভয় পান। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬