গাইবান্ধায় আরও ৪ জন করোনা আক্রান্ত

১৫ এপ্রিল ২০২০, ১২:০৫ PM

© সংগৃহীত

গাইবান্ধায় নতুন করে চার জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা একই পরিবারের সদস্য। ওই পরিবারের নারায়ণগঞ্জ ফেরত এক সদস্যের মাধ্যমে তারা করোনায় সংক্রমিত হন। এ নিয়ে গাইবান্ধা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো বারো জনে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির স্ত্রী, ছেলে ও দুই ভাই রয়েছেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মীরাপাড়ায়। আগের আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি নিজ বাড়িতে ফেরেন। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন রাখা হয়।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, গাইবান্ধায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১৪ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের হাসপাতালসহ নিজ বাড়ির আইসোলেশনে রাখা হয়েছে। সংক্রমণ ঠেকাতে কয়েকদিনে জেলায় প্রবেশ করা প্রায় ১৪০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬