পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২৬ জুন ২০২৬, ১১:৩৮ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১১:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমন শেখ (২৪) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে।  শুক্রবার (২৬ জুন) রাত আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত সুমন শেখ নিহত হন। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বড়বাভ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সাথে সুমন শেখদের পুর্ব শত্রুতা চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে কাশিয়ানি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে শামিম শেখের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতকারীরা সুমনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমনের বড় ভাই শামিম শেখ বলেন, ‘গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সাথে আমাদের পুর্ব শত্রুতা চলে আসছিল। কয়েকদিন আগেও আমার ভাইকে মারধর করে। বিকেলে আমার ভাই বাড়িতে ফেরার পথে হুসাইন শেখ লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘সুমন শেখ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬