হাসপাতালে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনিয়ম চলবে না: শামা ওবায়েদ

২৬ জুন ২০২৬, ০৩:৩৮ PM
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম © সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাজনৈতিক সংশ্লিষ্টতাকে ব্যবহার করে যেন কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে বা হাসপাতালের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে বলেন, হাসপাতালের বিভিন্ন বিষয় তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন।’

তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘অতীতের মতো কোনো ব্যক্তি যেন রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে বা হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে দেশের ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার কারণে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ পরিমাণ সম্পদ বরাদ্দ করা এখনও বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘এসব সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার স্বাস্থ্য খাতে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী সব খাতেই সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং স্বাস্থ্য খাত তার অন্যতম প্রধান অগ্রাধিকার।’

আরও পড়ুন : সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদলীয় নেতা 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আঞ্চলিক গুরুত্বের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে এই হাসপাতালটি পার্শ্ববর্তী জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র।’

তিনি বলেন, ‘হাসপাতালের সব ধরনের অনিয়ম দূর করতে হবে। রোগীরা যেন সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সেটিই সবার লক্ষ্য হওয়া উচিত। সেবার অভাবে রোগীদের যদি চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়, তবে সেটি হাসপাতালের প্রাতিষ্ঠানিক অদক্ষতারই প্রতিফলন।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘দুর্নীতি দমন এবং স্বচ্ছতা নিশ্চিত করা তার অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, এসব সমস্যা দূর করা গেলে হাসপাতালের কার্যক্রম আরও কার্যকর হবে এবং এ বিষয়ে তিনি কোনো ধরনের আপস করবেন না, কারণ এটি তার দায়িত্বের অংশ।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9