মির্জা আব্বাসকে নিয়ে সুখবর দিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

২১ জুন ২০২৬, ০৩:৪৫ PM
মালয়েশিয়ার হাসপাতালে পরিবারসহ মির্জা আব্বাস

মালয়েশিয়ার হাসপাতালে পরিবারসহ মির্জা আব্বাস © সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ রবিবার (২১ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন এবং তিনি দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ একটি ছবি শেয়ার করে উল্লেখ করেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় যারা দেশ-বিদেশ থেকে দোয়া ও খোঁজখবর নিয়েছেন, তাদের সবার প্রতি মির্জা আব্বাস আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

পোস্টে প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ, খুব শিগগিরিই পূর্ণ সুস্থতা লাভ করে মির্জা আব্বাস পুনরায় জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশ ও মানুষের কল্যাণে তাঁর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। তিনি মির্জা আব্বাসের দ্রুত এবং সম্পূর্ণ রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। 

উল্লেখ্য চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নতি না হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9