মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীন বললেন—‘কামব্যাক কমরেড’

০৭ মে ২০২৬, ০৮:২৮ AM
পরিবারসহ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

পরিবারসহ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি সম্পাদিত

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (৬ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। 

অসুস্থ হওয়ার পর এ প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন সাবেক এই মন্ত্রী। তার পাশে রয়েছেন আফরোজা আব্বাস ও ছোট ভাই মির্জা খোকনসহ পরিবারের অন্য সদস্যরা।

এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই খবর। তারই একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। 

ছবির ক্যাপশনে পাটওয়ারী লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড। 

আফরোজা আব্বাস বলেন, আল্লাহর রহমতে এখন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন তাকে থেরাপি দেওয়া হচ্ছে। এছাড়াও মির্জা আব্বাসের জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন আফরোজা।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9