মালয়েশিয়ায় নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তার সচিব জানান, মির্জা আব্বাস এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পেতে তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন করা হবে। দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি এখন শঙ্কামুক্ত।

রাজনৈতিক জীবনে বর্ণাঢ্য অভিজ্ঞতার অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে জয় পান। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬
জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ অর্জন করলেন পাব…
  • ২৫ আগস্ট ২০২৬
ওই রাতে নিজেদের বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ
  • ২৫ আগস্ট ২০২৬