মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত এমপি মাসুদ সাঈদী

১৪ মে ২০২৬, ০৯:২৭ PM
মির্জা আব্বাসকে দেখতে যান সংসদ সদস্য মাসুদ সাঈদী

মির্জা আব্বাসকে দেখতে যান সংসদ সদস্য মাসুদ সাঈদী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান মাসুদ সাঈদী।

পোস্টে তিনি লেখেন, মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলাম। মূলত: ৫ দিনের এক ব্যাবসায়িক সফরে গত রাতে মালয়েশিয়ায় এসে পৌঁছেছি।

তিনি আরো লেখেন, আলহামদুলিল্লাহ তিনি আগের থেকে অনেক সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় আনা হয়েছিল। মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, বরং তিনি আমাদের ঘনিষ্ঠ আত্নীয়ও বটে। আমার নিজের ছোটবেলা থেকেই তাকে চিনি। তার সাথে মিশেছি তখন থেকেই যখন তিনি এমপি, মন্ত্রী বা মেয়র ছিলেন না। আমাকে অত্যন্ত স্নেহ করেন তিনি। আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া করছি।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬