সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদলীয় নেতা 

২৬ জুন ২০২৬, ১১:৩৪ AM
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান © সংগৃহীত

দেশে ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ডে চরমভাবে হতাশ।

আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার গুরুত্বপূর্ণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে অন্য সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। অথচ তাঁর নিজের দায়িত্বে থাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে।’ দেশের ইতিহাস ও ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশ বিপুল প্রত্যাশা নিয়ে দুই বার স্বাধীন হয়েছে—একবার ১৯৪৭ সালে এবং পরবর্তীকালে ১৯৭১ সালে। কিন্তু দেশ পরিচালনার দায়িত্বে বিভিন্ন সময়ে যারা ছিলেন, তারা মানুষের প্রত্যাশাকে ধ্বংস করে দিয়েছেন। সমাজে মানুষের জানমালের এখন কোনো নিরাপত্তা নেই, আমরা অহরহ এই অনিরাপত্তার ঘটনা দেখছি।’

দেশে সম্প্রতি অনুষ্ঠিত গণভোট এবং চলমান রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এদেশের মানুষ বড় আশায় বুক বেঁধেছিল। এত মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশে একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। দেশের শাসনব্যবস্থা সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে একই দিনে জনগণ দুটি ভোট দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি ভোটের মূল্যায়ন হলেও অন্যটির সঠিক মূল্যায়ন বা প্রতিফলন হয়নি।’

তিনি বলেন, শাসনব্যবস্থার যে পুরোনো ধারা অতীতের শাসকদের ক্রমান্বয়ে ফ্যাসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল মূলত সেই স্বৈরাচারী ধারার আমূল পরিবর্তন।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, ফ্যাসিবাদ নতুন কিংবা পুরাতন বলে কিছু নেই; যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী অতীতেও যেমন ছিল, ভবিষ্যতেও তেমনই সোচ্চার ও আপসহীন ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশের আপামর জনগণকেও সর্বদা সব ধরনের ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার জোর আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9