মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশুকে দেবে সোনার আংটি

২৬ জুন ২০২৬, ১১:০৮ AM
 বিজয়

বিজয় © টিডিসি ফটো

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগে আলোচনায় দক্ষিণি অভিনেতা থালাপতি বিজয়। এবার সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়ে নতুন চমক দেখালেন তিনি। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের শুভেচ্ছা, ভালোবাসা ও যত্নের বার্তা পৌঁছে দিতে চায় তামিলনাড়ু সরকার।

তামিলনাড়ু সরকারের নতুন এই কর্মসূচির আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের একটি সোনার আংটি দেওয়া হবে।

এই প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করবে রাজ্য সরকার। কর্মসূচি দ্রুত বাস্তবায়নের জন্য দরপত্র প্রক্রিয়া শুরুর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

২০২৬ সালের ২২ জুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশু এই সুবিধার আওতায় আসবে।

তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর। দিনটি দ্রাবিড় নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকী।

সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির ‘থাই মামান সির’ নামে একটি ঐতিহ্য থেকে। এই প্রথায় নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন শিশুর মামা।

নতুন এই প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই ‘মামা’র ভূমিকা পালন করবে। নবজাতকদের প্রতি ভালোবাসা, যত্ন ও স্বাগত জানানোর প্রতীক হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হবে সোনার আংটি।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ একদিকে তামিল সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করবে, অন্যদিকে নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের সমর্থন, আন্তরিকতা ও স্নেহের প্রতীক হিসেবে কাজ করবে।

‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অতীতে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের জন্মদিন উপলক্ষে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি উপহার দিয়েছে। তবে এবার প্রথমবারের মতো এই উদ্যোগকে স্থায়ী সরকারি কল্যাণমূলক প্রকল্প হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।

এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, অংশ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে বিএনসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের পরে থমথমে ইবি, অতিরিক্ত পুলিশ মোতায়েন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান দ্বৈরথ ফেরাতে নতুন উদ্যোগ আইসিসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিস্তল নিয়ে দু্লাভাইকে হুমকি, শ্যালক আটক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9