ভেনেজুয়েলা: ছেলেকে খুঁজতে খালি হাতে ধ্বংসস্তূপ খুঁড়েই যাচ্ছেন মা

২৬ জুন ২০২৬, ১০:৫৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:৫৭ PM
ছেলেকে খুঁজতে খালি হাতে ধ্বংসস্তূপ খুঁড়েই যাচ্ছেন মা

ছেলেকে খুঁজতে খালি হাতে ধ্বংসস্তূপ খুঁড়েই যাচ্ছেন মা © সংগৃহীত

ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ছেলেকে খুঁজে পেতে খালি হাতে কংক্রিটের বিশাল স্তূপ খুঁড়ে চলেছেন ভেনেজুয়েলার এক মা আম্পারো দেল জিউদিস। গত ২৪ জুন সন্ধ্যায় ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এই ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি লা গুয়াইরা। সেখানে অসংখ্য পরিবারের মতো দেল জিউদিসের পরিবারেও নেমে এসেছে মর্মান্তিক ট্র্যাজেডি।

বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। এদিকে শুক্রবার (২৬ জুন) রাতে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, দেশটিতে সংঘটিত দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় ২ হাজার ৯৮০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো জীবিতদের সন্ধানে অভিযানে যোগ দিয়েছে। 

দেল জিউদিসের পরিবার অসংখ্য ভুক্তভোগিদের মতো সরকারি সহায়তার অপেক্ষায় ছিলেন। তবে তারা সময়মত না পৌঁছালে হতাশ হয়ে দেল জিউদিস খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে থাকেন। তিনি বলেন, ‘এখানে অনেক পাথর। খালি হাতে এগুলো সরানো অসম্ভব।’

তিনি যেখানে মনে করছেন তার ছেলে এখানেই আটকে আছেন, সেখান থেকে অল্প দূরে বসে এ কথা বলেন। তার ২৩ বছর বয়সি নাতি আলেসান্দ্রো স্বেচ্ছাসেবীদের হেলমেট পরে নিখোঁজ বাবাকে খুঁজতে উদ্ধারকাজে যোগ দেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে একটি বহুতল ভবনের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে বলেন, ‘সে ভেতরেই আছে।’

প্রায় ২৫ হাজার মানুষের জনপদ লা গুয়াইরা একসময় ছিল রাজধানী কারাকাসের মানুষের ক্যারিবীয় সাগরের সৌন্দর্য উপভোগের জনপ্রিয় গন্তব্য। সুইমিংপুল-সমৃদ্ধ বহু উঁচু ভবন ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর আতঙ্কে স্তব্ধ মানুষের মুখ। উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে উঠে নিখোঁজ ব্যক্তিদের নাম ধরে ডাকছেন প্রতিনিয়ত।

একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9