আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

২৬ জুন ২০২৬, ১০:৪৪ PM
পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম  নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার যোগানীয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমীন, শহরের বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬