কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার

২৪ জুন ২০২৬, ০৯:৫৮ AM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬  নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গত ২৪ ঘন্টায় পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো— রমনা থানা ২ জন, শাহবাগ ১ জন, ধানমন্ডি থানা ১ জন, হাজারীবাগ ১ জন, বংশাল ১ জন, সূত্রাপুর ১ জন, সবুজবাগ ১ জন, কদমতলী ১ জন, তেজগাঁও ২ জন, শিল্পাঞ্চল ২ জন, মিরপুর ৩ জন, পল্লবী ১ জন, কাফরুল ১ জন, দারুসসালাম ৩ জন, ভাটারা ২ জন, উত্তরা পশ্চিম ১ জন, বিমানবন্দর ১ জন ও তুরাগ ১ জন। রাজধানীর ১৮টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬