গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

নুরুল আলম

নুরুল আলম © সংগৃহীত

চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর কারাগারে অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা নুরুল আলমের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার নুরুল আলম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের নাছির মাস্টার বাড়ির মৃত এবার হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম সাতকানিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এর পরপরই থানা পুলিশ তাকে আদালতের কাছে সোপর্দ করেন এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে আমাদের জায়গা-সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার আমার ভাই সাতকানিয়া ভূমি অফিসে গিয়েছিল। সেখান থেকে ডিবি তাকে আটক করে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নামে কোনো মামলাও ছিল না।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সুষ্ঠু এইচএসসি পরীক্ষা আয়োজনে ৪ নির্দেশনা ঢাকা বোর্ড চেয়ারম্যানের

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি টিম নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। এরপর তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়। একইদিন বিকালে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। তিনি থানায় থাকাকালে সম্পূর্ণ সুস্থ ছিলেন।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, বর্তমানে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের সামনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

লামিন ইয়ামালকে গোসল করানো সেই ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
দুর্বল লঘুচাপেও উত্তাল সাগর, ৩ নম্বর সতর্কসংকেত— বৃষ্টির আভ…
  • ১৮ জুলাই ২০২৬
ফের মেসির হাতেই কি উঠছে গোল্ডেন বল
  • ১৮ জুলাই ২০২৬
অনলাইন প্রতারণার ৫ ফাঁদ, সহজেই বুঝবেন যেভাবে
  • ১৮ জুলাই ২০২৬
রক্ত পরীক্ষায় আগেভাগেই মিলতে পারে অ্যালঝেইমারের সতর্ক সংকেত
  • ১৮ জুলাই ২০২৬
‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence