নিউইয়র্কে করোনায় আক্রান্ত বাংলাদেশি গায়িকার মৃত্যু!

১৫ এপ্রিল ২০২০, ১০:৪৩ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কন্ঠশিল্পী বীনা মজুমদার।মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পল্লীগীতি শিল্পী।

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বীনা মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

তিনি লিখেছেন, ‌করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।

বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।

বীনা মজুমদারের মৃত্যুতে সংগীতভূবনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে।

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬