৪২ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা, কোন জেলায় কত?

১৫ এপ্রিল ২০২০, ০৯:৫০ AM
৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা

৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা © সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে থমকে আছে গোটা বিশ্ব। বাংলাদশেও দিন দিন বেড়েই চলেছে করোনায় নতুন নতুন সংক্রমনের সংখ্যা। গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। 

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২০৯ জনসহ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক হাজার ১২ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষার ফল অনুযায়ী এই তথ্য দেওয়া হয়।  আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ দিন মৃত্যু বরণ করেন ৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ঢাকার বাইরে আরও ৪১টি জেলায় ছড়িয়েছে করোনার সংক্রমণ। তবে দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস সংক্রমিত রোগী ঢাকা শহরে ৪৫৬ জন।

এখন পর্যন্ত ৪২ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে আইইডিসিআর। তালিকার তথ্য মতে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগের ঢাকা শহরেই ৪৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া ঢাকা অন্যান্য জেলাগুলোতে আরো ৩৬৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। যারমধ্যে গাজীপুরে ৫৩ জন, কিশোরগঞ্জে ১৭ জন, মাদারীপুরে ১৯ জন, মানিকগঞ্জে ৫ জন, নারায়ণগঞ্জে ১৬৪ জন, মুন্সীগঞ্জে ২১ জন, নরসিংদীতে ২৮ জন, রাজবাড়ীতে ৬ জন, ফরিদপুর ২ জন, টাঙ্গাইলে ৭ জন, শরীয়তপুরে ৫ জন, গোপালগঞ্জে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে ২০ জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় ১৪ জন, ব্রাহ্মনবাড়িয়া ৮ জন, লক্ষীপুরে একজন, চাঁদপুরে ৬ জন।

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে ২ জন এবং সুনামগঞ্জ ও সিলেট জেলায় একজন করে করোনা রোগী সনাক্ত হয়েছে। রংপুর বিভাগের রংপুরে ২ জন, গাইবান্ধায় ৮ জন, নীলফামারীতে ৪ জন, কুড়িগ্রাম ও লালমনিরহাটে একজন করে এবং ঠাকুরগাঁয়ে ৩ জন।

খুলনা বিভাগের খুলনা, নড়া্ইল ও চুয়াডাঙ্গা জেলায় একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৭ জন, জামালপুরে ৯ জন, নেত্রকোনায় ২ জন ও শেরপুরে ৩ জন।

বরিশাল বিভাগের বরগুনায় ৩ জন, বরিশালে ৭ জন, পটুয়াখালীতে ২, পিরোজপুরে ১ ও ঝালকাঠিতে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহীতে রাজশাহী জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬