বিশ্বকাপ ফুটবলে গোলের বন‍্যা, গ্রুপ পর্বেই গতবারকে টপকে গেল এবার

২৬ জুন ২০২৬, ১০:৩৩ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:৩৫ PM
   এখনও গ্রুপ পর্বই শেষ হয়নি। এরমধ্যেই গতবারের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা টপকে গিয়েছে এবারে

এখনও গ্রুপ পর্বই শেষ হয়নি। এরমধ্যেই গতবারের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা টপকে গিয়েছে এবারে © ফাইল ফটো

এবারের ফুটবল বিশ্বকাপের এখনও গ্রুপ পর্বই শেষ হয়নি। এরমধ্যেই গতবারের কাতার ফুটবল বিশ্বকাপের মোট গোলের সংখ্যা টপকে গিয়েছে এবারের বিশ্বকাপ। যেন গোলের বন্যা বইছে। মেসি, এমবাপে, হালান্ডদের পায়ে নতুন রেকর্ড হয়েছে এবারের প্রতিযোগিতায়।

৩২ দেশের বদলে এবার বিশ্বকাপে খেলছে ৪৮ দেশ। ফলে ম্যাচের সংখ্যা বেশি। গতবার পর্যন্ত যেখানে মোট ৬৪ ম্যাচ খেলা হয়েছিল, এবার সেই সংখ্যা ১০৪। শুধু গ্রুপ পর্বেই রয়েছে ৭২টি ম্যাচ। তার মধ্যে ৬০টি ম্যাচ হয়েছে।

তবে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় গোলের সংখ্যা বাড়েনি। গতবার কাতার ফুটবল বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। এবার ৫৯তম ম্যাচেই তা ভেঙে গেল। তুরস্কের বিরুদ্ধে আমেরিকার অস্টন ট্রাস্টি প্রতিযোগিতার ১৭৩তম গোল করেছেন। সেই ম্যাচে আরও চারটি গোল হয়েছে। প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় এখনও পর্যন্ত মোট ১৭৭টি গোল হয়েছে এবারের প্রতিযোগিতায়।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, কাতারের ১৭২ গোলের রেকর্ড টপকে গিয়েছে এবারের বিশ্বকাপ। বোঝা যাচ্ছে, কতটা আক্রমণাত্মক ফুটবল হচ্ছে। এবারের বিশ্বকাপ কেউ ভুলতে পারবে না।

এখনও ৪৪টি ম্যাচ বাকি। অর্থাৎ, এই গোলের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ কল্পনা করতে পারছে না।

গোলের তালিকায় সকলের উপরে মেসি। ইতিমধ্যেই পাঁচটি গোল করে ফেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে ফ্রান্সের এমবাপে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও নরওয়ের আর্লিং হালান্ড। তিন তারকা চারটি করে গোল করেছেন।

তিনটি করে গোল রয়েছে জার্মানির ডেনিজ় উন্ডাভ, সুইজারল্যান্ডের জোহান মাঞ্জাম্বি, নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রবি, ব্রাজিলের ম্যাথিয়াস কুনহা, মরক্কোর ম্যাথিয়াস কুনহা ও কানাডার জোনাথন ডেভিডের। 

২০ জন ফুটবলার দু’টি করে গোল করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, গোলের নিরিখে এবারের বিশ্বকাপ কোথায় এগোচ্ছে।

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9