পরীক্ষা শেষে আটক তিতুমীর ছাত্র নাজিম কারাগারে

২৬ জুন ২০২৬, ১০:৩৯ PM
পরীক্ষা শেষে আটক তিতুমীর ছাত্র নাজিম কারাগারে

পরীক্ষা শেষে আটক তিতুমীর ছাত্র নাজিম কারাগারে © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মারধরের শিকার ও পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ হওয়া শিক্ষার্থী মো. নাজিম উদ দৌলাকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বনানী থানার একটি সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

​এদিন আদালতে আসামি নাজিমের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তিনি বলেন, তিতুমীর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নাজিমকে মব করে মেরে একদল সন্ত্রাসী তাকে পুলিশে ধরিয়ে দেয়। তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বনানী থানাধীন ১১ নম্বর ও ৬ নম্বর রোডের সংযোগস্থলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) তিতুমীর কলেজ এলাকা থেকে মো. নাজিমকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

গ্রেপ্তার নাজিম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জাদু চর গ্রামের মো. মমিনুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার টেকনোপাড়া এলাকায় বসবাস করছিলেন।

​পুলিশের আটক রাখার আবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার তিতুমীর কলেজ প্রাঙ্গণে আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে নাজিম আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। 

পরে শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন আসামিকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬