নিউইয়র্কে বাড়ছে করোনায় আক্রান্ত, পরীক্ষার আগেই মরছে মানুষ!

১৫ এপ্রিল ২০২০, ০৯:৩৩ AM

© সংগৃহীত

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতি দিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার আগেই মারা যাওয়ার ঘটনা ঘটছে। করোনার লক্ষণ নিয়ে বাড়িতে মারা যাওয়া ব্যক্তিদের মৃতের তালিকায় যোগ করা হলে সংখ্যাটা অনেক বেশি হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নিউইয়র্কে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট এক লাখ ১০ হাজার চারশ ২৫ জন এবং মারা গেছে সাত হাজার নয়শ পাঁচজন। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়ার আগেই মৃতদের এই তালিকায় যোগ করা হলে অনেক আগেই সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়ে যেত।

করোনায় মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে কেবল ল্যাবরেটরিতে পরীক্ষার পর শনাক্ত হওয়াদের। তবে যারা ল্যাবেই আসতে পারেননি, তাদের সংখ্যাটা সে দেশের অন্য স্থানেও তালিকায় আসছে না।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ১৩ হাজার আটশ ৮৬ জন। এরই মধ্যে প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে দুই হাজার চারশ সাতজন এবং নতুন আক্রান্তের সংখ্যা ২৬ হাজার নয়শ ৪৫ জন।

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬