করোনাভাইরাস: ধর্মপ্রচারে গিয়ে গাম্বিয়ায় এক বাংলাদেশী ইমামের মৃত্যু

২৩ মার্চ ২০২০, ০৯:২৭ PM

© সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক বাংলাদেশী ইমামের মৃত্যু হয়েছে। গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ নিয়ে গাম্বিয়ায় করোনাভাইরাসে এ আক্রান্ত হয়ে দুই জন মারা গেলেন।

গাম্বিয়া কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। গত ১৩ মার্চ প্রতিবেশী রাষ্ট্র সেনেগাল থেকে গাম্বিয়া প্রবেশ করেন ওই বাংলাদেশি। রাজধানী বানজুলের বুনডুং মসজিদে তার থাকার ব্যবস্থা ছিল। তিনি ৬টি দেশে ধর্মপ্রচারের অংশ হিসেবে গাম্বিয়া গিয়েছিলেন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই ইমাম ডায়াবেটিকের রোগী ছিলেন। চিকিৎসা নিতে বানজুল স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে এরইমধ্যে ইমামের সহচর্যে কারা এসেছিলেন সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। 

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২১ মার্চ থেকে আকাশ ও সীমান্ত বন্ধ করে দিয়েছে গাম্বিয়া।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬