গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার

২৬ জুন ২০২৬, ১১:০০ AM
কাফনের কাপড় ও বেনামী উড়ো চিঠি

কাফনের কাপড় ও বেনামী উড়ো চিঠি © টিডিসি ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় ও বেনামী উড়ো চিঠি রেখে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্বরূপার চক এলাকায়। ভুক্তভোগী রনজু মিস্ত্রি।

পরিবারসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত বুধবার রাতে রনজু মিস্ত্রির পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড়, একটি খোলা চিঠি এবং একটি খিলিপান রেখে যায়। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বারান্দায় এগুলো দেখতে পান। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উদ্ধারকৃত বেনামী চিঠির শিরোনামে লেখা রয়েছে, ‘বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।’ চিঠির ভেতরে লেখা হয়েছে- ‘অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, ভাই-ভাবি তোমরা তোমাদের মনের মতো খাবার খেয়ে নাও। ভাই-ভাবি তোমাদের যে কোন সময় ডাক পড়তে পারে। তাই তোমাদের মনের যত ইচ্ছে আছে সব পূরণ করে নাও। তোমাদের সব কুকীর্তি ফাঁস হয়েছে। তাই তোমাদের এ দেশ ছেড়ে যেতে হবে। ভাই-ভাবি এবং তোমাদের ছেলে সন্তানকে অতি দুঃখ কষ্টে দিন পার করতে হবে। আমাদের জমিগুলো ছেড়ে দেবার ব্যবস্থা করার জন্য বলা হলো এবং সীমানা ঠিক রাখার জন্য বলা হলো। অতএব ভাই-ভাবি এবং তোমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে। সময় এক বছর। ভাবি তুমি অনেক খারাপ লোক। ভালো হতে কোন টাকা পয়সা লাগে না। তুমি গ্রামের নটি এবং কিট।’

এ বিষয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগা রনজু মিস্ত্রি বলেন, ‘ঘটনার পর হতে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে সময় পার করছি। আমরা এখন ঘরে থাকতেও ভয় পাচ্ছি।’

এদিকে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও হত্যার হুমকি দিয়ে চিঠি রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং ভয়াবহ। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, অনেকেই রাতে ঘুমাতেও ভয় পাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হুমকি প্রদর্শনের কাজে ব্যবহৃত আলামতগুলো (কাফনের কাপড়, চিঠি ও খিলিপান) জব্দ করা হয়েছে। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬