নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা লুট

২৬ জুন ২০২৬, ১০:৪৭ AM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১২:৩৭ PM
অফিসে মুরাদ পারভেজ

অফিসে মুরাদ পারভেজ © সংগৃহীত

রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পক্ষের দাবি, হামলাকারীরা অফিসে ভাঙচুর চালিয়ে নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।

অভিযোগকারী পুষ্টিবিদ মুরাদ পারভেজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি ও এমএসসি পাশ করে বর্তমানে ‘ম্যাংগো লাভার’ নামে অনলাইনভিত্তিক আমের ব্যবসা পরিচালনা করছেন।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

মুরাদ পারভেজ অভিযোগ করেন, সাবেক কমিশনার পারভেজ ও তার সহযোগীরা অফিসে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে এবং ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।

আরও পড়ুন: প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাশেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে মুরাদ পারভেজের কর্মচারীসহ একদল ব্যক্তি আশিকের বাড়ীতে হামলা চালায়। সেই জেরে আশিকসহ একদল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে দুইজন গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাদের হাত-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9