চিকিৎসা ছাড়াই সুস্থ হয় বেশির ভাগ করোনা রোগী

২৩ মার্চ ২০২০, ০৯:২২ AM

করোনা ভাইরাসের আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। প্রতিদিন মারা যাচ্ছেন এই প্রাণঘাতী ভাইরাসে। তবে হঠাৎ করেই ভয়ানক হয়ে ওঠে না করোনা ভাইরাস। আক্রান্তের প্রথমদিন থেকে লক্ষণ প্রকাশ পেয়ে ছয় সাত দিন লাগে মারাত্মক রূপ নিতে। তবে শরীরে অন্যকোনো জটিলতা না থাকলে ছয় সাত দিন এমনিতেই সেরে যায় রোগটি।

করোনা মোকাবিলায় কেবল দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা আসা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে, কোভিড নাইনটিনে আক্রান্ত হলে প্রথম দিন থেকে তৃতীয় দিন উপসর্গ হালকা জ্বর, তাপমাত্রা ১০০ থেকে ১০২। চতুর্থ দিনে এসে বাড়বে জ্বরের মাত্রা, বাড়তে থাকবে গলাব্যথা। মাথাব্যথা, ক্ষুধা কমে যাওয়ার পাশাপাশি দেখা দেবে ডায়রিয়া।

পঞ্চম দিনে শরীরে দেখা দিবে অবসাদ, শুকনো কাশি আর মাংশপেশিতে ব্যথা শুরু হবে। এর পরদিনে জ্বর থাকবে ১০০ ডিগ্রির মতো, পাশাপাশি শ্বাসকষ্ট, শুকনো কাশি, ডায়রিয়া বা বমি। সপ্তম দিনে এসব উপসর্গ আরও তীব্র হয়। অষ্টম ও নবম দিনে জ্বরের ও শ্বাসকষ্ট আর তীব্র হয়ে নিউমোনিয়ায় রূপ নেবে।

তবে অধিকাংশের ক্ষেত্রে তা পাঁচ কিংবা ছয় দিনের মাথাই রোগী সুস্থ হয়ে ওঠে। শরীরে ডায়াবেটিস, হৃদরোগ কিংবা কিডনিজনিত সমস্যা থাকলেই কেবল মারাত্মক দিকে যায় রোগটি। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ রোগী চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। যাদের আইসিইউ লাগবে তাদেরকেই সাপোর্ট দিতে হয়। যাদের হাসপাতালে ভর্তি করনো হবে, তাদেরও তেমন একটা ওষুধ লাগে না।

যেকোন নির্দেশনা সরকারের সর্বোচ্চ মহল থেকে আসলে শক্ত হাতে এ মহাদুর্যোগ মোকাবিলা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অন্যান্য দেশ কঠোর অবস্থান থেকে নেতৃত্ব নিচ্ছে। আমাদের এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজন হয়। আমাদের কন্ট্রোলের জায়গাটা এখন আরেও উচ্চস্তরে নিয়ে যাওয়া উচিত।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬