রাজধানীতে এবার আক্রান্ত চিকিৎসক

২৩ মার্চ ২০২০, ১২:৫৭ AM

রাজধানীতে এবার ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তিনি মিরপুরের টোলারবাগের এক করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক। বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ তার ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। দ্রুতই তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেয়া হবে।

এর আগে ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ৪ জন চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন তারা। বাংলাদেশে গত ১৮ মার্চ করেনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২১ মার্চ আরো একজনের মৃত্যু হয়।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬