রাজধানীতে আরো একজনের মৃত্যু

২৩ মার্চ ২০২০, ১২:৪২ AM

রাজধানীর মিরপুরের টোলারবাগের এক বাসিন্দা আজ রবিবার সন্ধ্যায় মারা গেছেন। পরিবারের সদস্যরা বলছেন, আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল নেওয়ার পর সেখান থেকে জানানো হয় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মারা গেছেন।

এর আগে আজ রবিবার সকালে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাঁর নমুনা সংগ্রহ করে।

টোলারবাগের যে ব্যক্তি গতকাল শনিবার রাতে করোনাভাইরাসে মারা গেছেন তাঁর সঙ্গে আজকে যিনি মারা গেছেন তাঁর চলাফেরা ছিল। তিনি থাকতেন তাঁদের পাশের ভবনে।

মৃত ব্যক্তির স্বজনরা জানান, ওই ব্যক্তির গত দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার তাঁকে নিয়ে যাওয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকেরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তাঁর নমুনা সংগ্রহ করে। আজ বিকেল থেকে তাঁর শরীর আবার খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্স চালক তাঁকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তাঁরা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬