করোনা থেকে মুক্তি পেতে স্পেনে সমস্বরে আযান

২১ মার্চ ২০২০, ০১:৪৩ PM

ইউরোপের দেশ স্পেনে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ধ্বনিত হলো ‘আল্লাহু আকবার’। ঘরের জানালা বা বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সম্মিলিতভাবে আযান দিলেন দেশটির মুসলিম কমিউনিটি। বাইরে উচ্চস্বরে আযান দেয়ার অনুমতি না থাকলেও দেশটির প্রশাসন করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মুসলমানদের এমন আয়োজনের আবেদনে সম্মতি প্রকাশ করে।

জানা যায়, করোনাভাইরাস থেকে মুক্তির জন্য স্রষ্টার কৃপা কামনায় সম্মিলিতভাবে একই সময়ে নিজ ঘরের বারান্দা বা জানালায় দাঁড়িয়ে আযান দেয়ার জন্য মুসলিম কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘ভালিয়ান্তে বাংলা’ আবেদন করে। কর্তৃপক্ষও তাতে সম্মতি প্রদান করে।

শুক্রবার এ সংক্রান্ত সংবাদ স্থানীয় সংবাদ মাধ্যম ইউরোপা প্রেস এর একটি প্রতিবেদনেও প্রকাশিত হয়। ‘ভালিয়ান্তে বাংলা’ এর সভাপতি মো. ফজলে এলাহী বলেন, স্পেনে মুসলিম শাসনের অবসান হওয়ার পর আর উচ্চস্বরে বাইরে আযানের ধ্বনি শোনা যায়নি। যে ভয়াবহ করোনাভাইরাস প্রকোপ ছড়িয়েছে স্পেনে, সেজন্য এ বিপদ থেকে মুক্তির জন্য উচ্চস্বরে একই সময়ে আযান দেয়ার অনুমতি আমরা চেয়েছিলাম। স্পেনের কর্তৃপক্ষও আমাদের সে অনুমতি দেয়। সেজন্য সুন্দরভাবে মাদ্রিদ, বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় আযান দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত আধিক্যতার হিসেবে স্পেনের অবস্থান তৃতীয়। দেশটিতে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫১০জন ও মৃত্যুবরণ করেছেন ১হাজার ৯৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। করোনাভাইরাস মোকাবেলায় দেশটিতে ১৪ মার্চ থেকে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে।

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আরব আমিরাত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬