লন্ডনেও খাবারের দাম বাড়িয়ে দিয়েছে বাঙালি ব্যবসায়ীরা!

২১ মার্চ ২০২০, ০৮:৪৯ AM

করোনা ভাইরাস মহামারি রূপ নেয়ায় আতঙ্কগ্রস্থ বিশ্ববাসী। আর এই দুযোর্গের সময় যুক্তরাজ্যের লন্ডন শহরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে সেখানের বাঙালি ব্যবসায়ীরা- এমনই অভিযোগ করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন লন্ডন প্রবাসী সিদ্দিকী নাজমুল আলম। সেখানে তিনি অভিযোগ করেন, লন্ডনের হালাল দোকানে হারামির মতো দাম বাড়াইছে। অথচ ব্রিটিশরা এক পয়সা দামও বাড়ায়নি। আমরা বাঙালিরা যেখানেই থাকি আমাদের খাসলত কোনদিনও বদলাবে না ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির তালিকা দিয়ে তিনি বলেন, ২ পাউন্ডের মুরগী বিক্রি হচ্ছে ৭ পাউন্ডে। আর ৪ পাউন্ডের মাংস ১২ পাউন্ড। এভাবে সব জিনিসের দাম বাড়াইয়া দিছে আমাদের হালাল দোকানের ‘হারামী’ ভাইয়েরা।

লন্ডনের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান দাম বাড়ায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ আজদা, টেসকো, লিডল,ওয়েট্রস, সেন্সবাড়ি তাদের স্টক মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে তাও তারা এক পেনি (পয়সা) দামও বাড়ায়নি কোন পণ্যে । আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষের চাহিদা মেটানোর জন্য। 

এদিকে গত ৮ মার্চ থেকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। শহর ছাড়াও গ্রামেও পড়ছে এর প্রভাব। মানুষজন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রয়োজনের তুলনায় বেশি ক্রয় করে রাখছে। এই সুযোগে ব্যবসায়ীরা মূল্য বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬