করোনাভাইরাস

ঢাকায় প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর-কনেকে কোয়ারেন্টিনে পাঠাল প্রশাসন

১৯ মার্চ ২০২০, ০৮:০৩ AM

রাজধানীতে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর কনেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার রাতে কুর্মিটোলায় অভিজাত গলফ গার্ডেনে এ ঘটনা ঘটে। এ সময় বিয়ের অনুষ্ঠানের জন্য বর-কনে ও অতিথিরা এলে তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। 

জানা গেছে, গলফ গার্ডেনে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের গুলশান অঞ্চল নির্বাহী হাকিম ও ভূমি কমিশনার ইশতিয়াক আহমেদ। তাঁরা বর কনেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন বলেও অনুষ্ঠানে উপস্থিত লোকজন জানান।

ওই অনুষ্ঠানের একজন অতিথি নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত সাড়ে আটটার সময়ও ভেন্যুতে বর কনেকে না দেখে তাঁরা একটু আশ্চর্য হয়েছিলেন। আয়োজকেরা এ ব্যাপারে প্রশ্নের জবাব এড়িয়ে যান। কিছুক্ষণ পর কানাঘুষা শুরু হয়। একপর্যায়ে ঘোষণা দেওয়া হয় দুই ব্যাচ অতিথিকে খাবার পরিবেশন করা হবে। তবে, এর কিছুক্ষণ পর দুঃখ প্রকাশ করা হয়।

সূত্রটি আরও জানায়, বিয়ে দুদিন আগেই হয়ে গিয়েছিল। বুধবার ছিল সংবর্ধনা। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আরও অনেকে এসেছিলেন।

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে প্রভা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬