এইডসের ওষুধে সুস্থ হলেন করোনা রোগী

১৭ মার্চ ২০২০, ০৩:৫৭ PM

© সংগৃহীত

এইচআইভির ওষুধ ব্যাবহার করেই সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে আক্রান্ত এক ইতালীয় দম্পতি। চলতি মাসের শুরুতে এই দম্পতি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন বলে ভারতের গণমাধ্যম ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেসের’ খবরে জানা গেছে। তাদের দুই দফা পরীক্ষা হয়েছে, কিন্তু ভাইরাসের অস্তিত্ব মেলেনি। জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতেই শুধু এ ধরনের ওষুধ প্রয়োগের বিধান আছে।

রাজস্থানের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) রোহিত কুমার সিং বলেন, দুবাই থেকে ফেরত আসা ৮৫ বছর বয়সী আরেক রোগীও সেরে উঠেছেন।

এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন বলেন, প্রথমবারের মতো লোপিনাভির/রিটোনাভিরের মিশ্রণে দুই ইতালীয় রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য কর্মকর্তারা রোববার বলেন, ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধের শরীরে ভাইরাস-প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে।

অবস্থার অবনতি ঘটলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়। এই প্রতিষেধক প্রয়োগের আগে করোনাভাইরাসে বয়স্কদের মৃত্যুর ঝুঁকির বিষয়টি মাথায় রাখা হয়েছে।

কর্মকর্তারা বলেন, ওষুধটি প্রয়োগের আগে রোগীদের সম্মতি নেয়া হয়েছে। দেশে কোভিড-১৯ ভাইরাসের মতো জরুরি অবস্থায় আক্রান্তদের জন্য ‘নিয়ন্ত্রিত ব্যবহারের’ অনুমোদন পায় ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ।

জ্যেষ্ঠ আইসিএমআর কর্মকর্তারা বলেন, রাজস্থানের এ ঘটনা ওষুধ প্রয়োগের ফলপ্রসূতার ব্যাখ্যা হিসেবে দাঁড় করানো যাবে না। আমরা এখন চীনে ব্যাপক আকারে প্রয়োগের ফলের অপেক্ষায় রয়েছি।

 

শেখ হাসিনার ৫, টিউলিপের ২ বছরের কারাদণ্ড 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আরব আমিরাত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬