করোনার চিকিৎসায় ক্যাভজারা ভালো ফল দিচ্ছে...

১৭ মার্চ ২০২০, ০১:৩১ PM

ফ্রান্সের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যানোফি ও মার্কিন কোম্পানি রেজেনেরন ফার্মাসিউটিক্যালস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসায় ক্যাভজারা নামক ওষুধের ব্যবহার শুরু করেছে। তাদের প্রত্যাশা, করোনা আক্রান্ত রোগীর জ্বর ও অক্সিজেনের ঘাটতি পূরণ করতে পারবে ক্যাভজারা। এটি এমন এক ওষুধ, যা এরই মধ্যে অনুমোদন পেয়েছে। ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়ার ধাপ পেরিয়ে গেছে। বর্তমানে করোনা রোগী চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে।

জানা গেছে, অজানা কারণে গ্রন্থিপ্রদাহ ও কোষ ফুলে গেলে সচরাচর এই ওষুধ ব্যবহার করা হয়। বাতের ওষুধ হিসেবেও যুক্তরাষ্ট্রে সরকারি অনুমোদন রয়েছে ক্যাভজারার। ওষুধটি যৌথভাবে তৈরি করেছে স্যানোফি এবং রেজেনেরন ফার্মাসিউটিক্যালস। দুই ধাপে এটির পরীক্ষা চলছে। সর্বমোট চারশ রোগীর ওপর এটি প্রয়োগ করা হবে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের ১৬টি এলাকা থেকে করোনা আক্রান্তের শরীরে প্রয়োগ করা হবে এই ওষুধ। ওষুধটি দেওয়ার পর জ্বর কমানো এবং অক্সিজেনের ঘাটতি পূরণে ভূমিকার বিষয়টিও খতিয়ে দেখা হবে।

দ্বিতীয় ধাপে এসে পর্যবেক্ষণ করা হবে, এটি প্রয়োগের পর দীর্ঘমেয়াদে কী ধরনের প্রভাব পড়ছে।রেজেনেরন ফার্মাসিউটিক্যালসের কো-ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জর্জ ইয়ানকোপোলস বলেন, চীনের তথ্যানুসারে করোনাভাইরাসে আক্রান্তের শরীরে আইএল-৬ পাওয়া যায়। যা ফুসফুসকে বাধাগ্রস্ত করে। ক্যাভজারা ওষুধ সেই আইএল-৬ প্রতিরোধ করবে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। আর এর পেছনে দায়ী আইএল-৬। ক্যাভজারা ওষুধ সেবনে আইএল-৬ নির্মূল হয় এবং ফুসফুস ভালো থাকে। স্যানোফির তরফ থেকে জানানো হয়েছে, আপাতত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওষুধটির পরীক্ষা চলছে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের বাইরে বিশেষ করে ইতালিসহ অন্যান্য দেশে করোনা আক্রান্ত এলাকাগুলোতে এটি পৌঁছে দেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা আইনের খসড়া প্রকাশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাজে এলো না কর্মচারীদের ৩ দফার আল্টিমেটাম, পে স্কেলের কী হব…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬