ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

০২ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭০ জনে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৭০ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭২৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ এবং ঢাকার বাইরের এক হাজার ১৫৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪ জন, ঢাকার বাইরের ১১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৮০৬ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৭ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৩৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬