ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৮০০ ছাড়াল

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM

© সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৪ জনে। এ সময়ে আরও ২৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮১ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১৭  জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭২ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯২ হাজার ১৭৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন। ঢাকায় ৬৭ হাজার ৬২৪ এবং ঢাকার বাইরে ৮৫ হাজার ৮০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬
গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি
  • ৩১ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানোর সম্ভাবনা যাচাইয়ে ফিফা
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
  • ৩১ জুলাই ২০২৬