বিশ্বকাপ খেলবে কিনা, ভাবছে পাকিস্তানও?

১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

বাংলাদেশের ভাগ্য এখনো ঠিক হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য তাই ঝুলছে সুতায়। তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী যদি শ্রীলঙ্কায় ম্যাচ না দেয় আইসিসি তাহলে নিজেদের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়ে ভাববে পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তান সরকারের বেশ কিছু সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।

সংবাদ মাধ্যমটিকে সূত্রগুলো জানিয়েছে, যদি বাংলাদেশের এই ইস্যুর সমাধান না হয় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের অবস্থানের পেছনের কারণগুলো যুক্তিসংগত ও গ্রহণযোগ্য। এসব বাস্তবায়ন করা উচিত।

কোনো দেশকে ভীতি প্রদর্শনের সুযোগ দেওয়া যাবে না ভারতকে। সূত্র আরও জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। কয়েক দফা আলোচনা হলেও বিসিবি নিজের সিদ্ধান্তে অটল রয়েছে।

সর্বশেষ গতকাল ঢাকায় আইসিসির প্রতিনিধির সঙ্গে মিটিং শেষে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কায় ছাড়া বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ।

যাচ্ছে না আয়ারল্যান্ড!

এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মধ্যে নিজেদের অবস্থান জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে ম্যাচ খেলবে না। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও তারা আশ্বাস পেয়েছে যে, তাদের নির্ধারিত ম্যাচ শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।”

টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

সিটি ইউনিভার্সিটিতে সফলভাবে ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড সম্প…
  • ০৬ মে ২০২৬
দায়িত্ব ছাড়লেন চবির এ এফ রহমান হল প্রভোস্ট
  • ০৬ মে ২০২৬
বৈশ্বিক সংকটে চাপে পোশাক খাত: বাড়ছে খরচ, কমছে আয়
  • ০৬ মে ২০২৬
অসহযোগিতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ সর্ব মিত্রর, ট্রেজার…
  • ০৬ মে ২০২৬
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ০৬ মে ২০২৬
বিশ্বের ৯০ শতাংশ মানুষ কেন ডানহাত ব্যবহার করেন, যা বলছেন বি…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9