ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

১৭ জুন ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি © ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। আজ শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এ বছর এই নিয়ে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪০২ জন রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা অন্যান্য জেলায়।

ঢাকায় বর্তমানে ৯১১ জন ও দেশের অন্য হাসপাতালে ১ হাজার ১৩৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ৪ হাজার ৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ও ৩,৪৩২ জন সুস্থ হয়েছেন।

২০২২ সালে দেশে ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৭৯ জন। আগের বছরে ৬২ হাজার ৪২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন ও সুস্থ হন ৬১,৯৭১ জন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬