কওমি মাদ্রাসা প্রতিষ্ঠায় নীতিমালা ও শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ দাবি সংসদে

০৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ PM
শ্রেণিকক্ষে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ও জাতীয় সংসদ অধিবেশন

শ্রেণিকক্ষে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ও জাতীয় সংসদ অধিবেশন © টিডিসি সম্পাদিত

কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা বা চালুর জন্য একটি নীতিমালা তৈরি করাসহ শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন  নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে এ দাবি জানান তিনি। 

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে এমপি মো. আনোয়ারুল হক বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসাগুলোর অবদান এবং ভূমিকা দীর্ঘদিনের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যবাহী এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে। যাদের শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। এই সকল প্রতিষ্ঠান থেকে অতীতে এবং এখনো আলেম-ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ বের হয়েছেন।

কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা গ্রামেই অনেকেই ব্যক্তি উদ্যোগে মাদ্রাসা স্থাপন করে যাচ্ছেন। এজন্য একজন আলেম যখনই মনে করেন তখনই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এমনকি একই বিল্ডিংয়ে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে। এগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা বা কোনো সংস্থা আছে কিনা আমাদের জানা নেই। বিশেষ করে কওমি মহিলা মাদ্রাসাগুলির অবস্থান আরো খারাপ। এগুলিতে নারী নিপীড়নসহ যৌন হয়রানির ঘটনা নিত্যদিনের। সুতরাং এই মুহূর্তে মাদ্রাসা স্থাপন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আমি এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

জানা গেছে, ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এর আগে গত ৩০ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সাত দিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়।

ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬