কওমি শিক্ষার্থীদের বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী 

৩০ মে ২০২৬, ১২:০৭ PM , আপডেট: ৩০ মে ২০২৬, ১২:০৮ PM
কওমি শিক্ষার্থীদের বাঁধার মুখে বন্ধ সিনেমার প্রদর্শনী

কওমি শিক্ষার্থীদের বাঁধার মুখে বন্ধ সিনেমার প্রদর্শনী © সংগৃহীত

সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্ধারিত প্রদর্শনী শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরোধিতা, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাহার এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে গতকাল শুক্রবার (২৯ মে) রাতে প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয় আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ শনিবার বিকেল ৩টায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্রটি প্রদর্শনের কথা ছিল। তবে এই আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা শুরু হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফিল্ম সোসাইটির ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, বিদ্যালয়ের কক্ষ ব্যবহারের অনুমতি নেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে এবং প্রশাসনের অসহযোগিতার কারণে নির্ধারিত প্রদর্শনী আয়োজন সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে নতুন ভেন্যু নির্ধারণ করে নতুন তারিখ ঘোষণা করা হবে। আয়োজক সংগঠনের সদস্য তওজা খন্দকার জানান, গত ২৫ মে পরিচালক তানিম নূরের অনুমতি নিয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাথমিক সম্মতি পাওয়া গিয়েছিল। কিন্তু হঠাৎ কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শনীর বিরুদ্ধে প্রচারণা শুরু করলে পরিস্থিতি বদলে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসরুল্লাহ মুয়াজ ফেসবুকে দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া ‘আলেম-ওলামার শহর’ এবং শহরের ধর্মীয় ও সামাজিক পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম বন্ধ হওয়া উচিত। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনীর অনুমতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। তিনি জানান, প্রাক্তন শিক্ষার্থীরা যোগাযোগ করলেও তিনি কোনো অনুমতি দেননি। উদ্ভূত পরিস্থিতির মধ্যেও চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উপদেষ্টা মোহাইমিনুল আজবীন।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬