স্থগিত হলো তিতুমীর কলেজ শিবিরের কোরবানির আয়োজন, কর্তৃপক্ষ বলল ‘উপরের চাপ’

২৮ মে ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ২৮ মে ২০২৬, ০৮:৪৭ PM
তিতুমীর কলেজ ছাত্রশিবিরের বিবৃতি

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের বিবৃতি © সংগৃহীত ও সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত কোরবানির আয়োজন ও মধ্যাহ্নভোজ কর্মসূচি কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্থগিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। 

বুধবার (২৮ মে) দুপুরে কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম ও সেক্রেটারি মো. সোহেল রানার দেওয়া এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, প্রথম থেকেই কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতেই আমাদের কোরবানির আয়োজনের প্রস্তুতি চলছিল। কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়েই আমাদের ক্যাম্পাসে আয়োজন করতে কোনো সমস্যা নেই বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ঈদের আগের দিন হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে আমাদের আয়োজন স্থগিত করতে বলা হয় এবং 'উপরের চাপ' এর কথা উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পরও একটি বিশেষ মহলকে সন্তুষ্ট করতে প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের শিক্ষার্থীবান্ধব ও মানবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। অথচ আমাদের সব কার্যক্রম প্রশাসনের মৌখিক অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতেই পরিচালিত হয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, শুধু তিতুমীর কলেজ নয়, সারাদেশেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের সামাজিক, মানবিক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো অপশক্তির চাপে শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত ন্যায়সঙ্গত কার্যক্রম বন্ধ হবে না। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাব, ইনশাআল্লাহ।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬