আলিমের পুনঃনিরীক্ষণের ফল আজ, দেখবেন যেভাবে

১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ওয়েবসাইট ছাড়াও এসএমএস পাঠানোর মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আলিম পরীক্ষা-২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়াও পুনঃনিরীক্ষণের জন্য সকল আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬