জেট ফুয়েলের মূল্য বাড়াল সরকার

০৮ মার্চ ২০২৬, ০৪:১৭ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩০ PM
বিমানে জ্বালনি লোড হচ্ছে

বিমানে জ্বালনি লোড হচ্ছে © সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। সেই দামের সঙ্গে সমন্বয় করে জেট ফুয়েলের (জেট এ-১) মূল্য বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) । রবিবার (০৮ মার্চ) জ্বালানি তেলের দাম সমন্বয় সংক্রান্ত কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। 

জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছ, ‘বিস্তারিত পর্যালোচনান্তে ০৫ ফেব্রুয়ারি থেকে ০৪ মার্চ ২০২৬ সময়ে জেট এ-১ এর প্রকাশিত Platts Rate এর গড়, বিপিসি এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের এর মূল্য পরিবর্তন বিবেচনায় মার্চ ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশন কর্তৃক নিম্নোক্তভাবে সমন্বয় করা হয়েছেঃ

(ক) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১১২.৪১ টাকা; এবং
(খ) দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার।  

জেট এ-১ এর সমন্বয়কৃত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ ৮ মার্চ ২০২৬ তারিখ রাত ১২:০০ টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।   

উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ (৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল) এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করত বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণান্তে ১৩ মে ২০২৫ তারিখে বিইআরসি আদেশ নম্বর: ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত  মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিশন কর্তৃক মাসভিত্তিতে Platts Rate এর ভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হচ্ছে।

উক্ত আদেশের অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী জেট এ-১ এর পূর্ববর্তী মাসের (০৫ তারিখ থেকে পরবর্তী মাসের ০৪ তারিখ) প্রকাশিত Platts Rate, পূর্ববর্তী মাসে জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর এলসি সেটেলমেন্ট এর ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহণ চার্জ পরিবর্তন বিবেচনায় মাসভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করার লক্ষ্যে ২৫ মে ২০২৫ তারিখে কমিশনের স্মারক  নং- ২৮.০১.০০০০.০১২.২৩.০০২.২৫.২৬৬৬ এর মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়। 

উক্ত কমিটি তাদের কার্যপরিধি অনুযায়ী ০৫ ফেব্রুয়ারি থেকে ০৪ মার্চ ২০২৬ তারিখের জেট এ-১ এর Platts Rate এর গড়, উক্ত সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর LC Settlement এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেল এর মূল্য পরিবর্তন বিবেচনায় কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় ০৮ মার্চ ২০২৬ তারিখে মার্চ মাসের প্রতিবেদন কমিশনে দাখিল করেছে।  

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬