হরমুজ প্রণালিতে ইন্দোনেশিয়ার ৩ নাবিক নিখোঁজ

০৮ মার্চ ২০২৬, ০৩:২০ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৩:২৪ PM
হরমুজ প্রণালিতে ৩ ইন্দোনেশিয়ান নাবিক নিখোঁজ

হরমুজ প্রণালিতে ৩ ইন্দোনেশিয়ান নাবিক নিখোঁজ © সংগৃহীত

ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে ইন্দোনেশিয়ার ৩ ক্রু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

শুক্রবার হরমুজে প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট 'মুসাফাহ-২' ডুবির ঘটনায় নিখোঁজ তিন ইন্দোনেশীয় নাবিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। জাকার্তার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক ইন্দোনেশীয় নাগরিক বর্তমানে ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে অগ্নিকাণ্ডজনিত জখম রয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ডুবে যাওয়ার আগে মুসাফাহ-২ নৌযানটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং এতে ভয়াবহ আগুন ধরে যায়। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা উদ্‌ঘাটনে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।’ 

মুসাফাহ নামের নৌযানটিতে ইন্দোনেশিয়া, ভারত ও ফিলিপাইনের মোট সাতজন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তিনজন ইন্দোনেশীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। নিরাপত্তা সংস্থা ‘ভ্যানগার্ড’ দাবি করেছে যে, মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ 'সাফিন প্রেস্টিজ'-কে সহায়তা করার প্রচেষ্টাকালে টাগবোটটি দুটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

নারীদের আত্মনির্ভরশীল করতে চাকরি দিচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন
  • ২২ আগস্ট ২০২৬
বসতঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ২২ আগস্ট ২০২৬
ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ রাজশাহী কলেজ ছাত্রলীগ ও ছাত্রদল…
  • ২২ আগস্ট ২০২৬
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিল অধিদপ্তর
  • ২২ আগস্ট ২০২৬
সড়কে কলাগাছ ফেলে ছুরি হাতে যুবক, দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল
  • ২২ আগস্ট ২০২৬
চাকরি দেবে ইজি ফ্যাশন লিমিটেড
  • ২২ আগস্ট ২০২৬