লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে প্রত্যাহার

০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ AM
হাই কমিশনার আবিদা ইসলাম

হাই কমিশনার আবিদা ইসলাম © সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

লন্ডনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির এই পরিবর্তনের বিষয়টিকে ‘সুখবর’ হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিদায়ী হাই কমিশনার আবিদা ইসলাম লন্ডনে অবস্থানকালে প্রবাসীদের মধ্যে বিভাজন তৈরি (ডিভাইসিভ বিহেভিয়ার) করেছেন। 

উপদেষ্টা আরও বলেন, ‘হাই কমিশনকে তিনি ‘আওয়ামীকরণ’ করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার চেয়ে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন। তার কর্মকাণ্ডে প্রবাসীদের কোনো কল্যাণ হয়নি। এই প্রেক্ষাপটে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আবিদা ইসলাম বিসিএস ১৫ ব্যাচের একজন পেশাদার কূটনীতিক। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের জানুয়ারিতে তাকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছিল। বর্তমান সরকার গঠনের পর এটিই কোনো গুরুত্বপূর্ণ বিদেশি মিশনে মিশন প্রধান পরিবর্তনের প্রথম বড় সিদ্ধান্ত।

লন্ডনে দায়িত্ব পালনের আগে আবিদা ইসলাম মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার হিসেবেও তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তার স্থলে কে স্থলাভিষিক্ত হচ্ছেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬