ভোটের দিন সাধারণ ছুটি: যেসব অফিস বন্ধ, যেগুলো থাকবে খোলা 

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এবং নির্বাচন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ছুটির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: শেষ হলো নির্বাচনের প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ

যেসব অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সরকারি ও আধা-সরকারি অফিস: সচিবালয়সহ সব মন্ত্রণালয়, অধিদফতর, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আদালত: নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি থাকবে। এদিন নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান: স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বেসরকারি ও করপোরেট অফিস: ভোটগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সব বেসরকারি ও করপোরেট অফিস বন্ধ থাকবে।

দোকানপাট ও শপিংমল: বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সারাদেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।

যেসব জরুরি সেবা ও অফিস খোলা থাকবে
ছুটি ঘোষিত হলেও জনগণের সেবায় নিয়োজিত কিছু জরুরি প্রতিষ্ঠান ও দপ্তর খোলা থাকবে।

জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং জরুরি টেলিযোগাযোগ সেবা সচল থাকবে।

সংবাদমাধ্যম: সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: পুলিশ, আনসার, র‍্যাব ও নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

শিক্ষক: যেসব শিক্ষক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার বা অন্যান্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে। তারা সম্পূর্ণ সময় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

ব্যাংকার: যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ভোটকেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ব্যাংক বন্ধের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।

নির্বাচন সংশ্লিষ্ট দফতর: নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব অফিস খোলা থাকবে। ভোটের দিন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে ব্যস্ততা থাকবে।

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, বৃত্তিও পেল একসঙ্গেই
  • ১৫ জুলাই ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের সময়সীমা ঘোষণা …
  • ১৫ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!
  • ১৫ জুলাই ২০২৬
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১
  • ১৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence