পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’

২৯ জানুয়ারি ২০২৬, ০২:১০ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৩ PM
সেনাবাহিনী

সেনাবাহিনী © সংগৃহীত

পে স্কেল ছাড়া নির্বাচন কার্যক্রম পরিচালনার দাবিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আন্দোলন করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ভুয়া ও এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আলোচিত ছবিটি এআই জেনারেটেড (AI Generated)। পোস্টের দাবি অনুযায়ী, সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো আন্দোলন বা দাবি সেনাবাহিনীর মধ্যে নেই। 

তথ্যমতে, সাম্প্রতিক সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া তথ্য ও ছবি ছড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের গুজব জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির অপচেষ্টা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মূলত এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

উল্লেখ্য, জানুয়ারিতে পে স্কেল কার্যকরের দাবি জানাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে ইতোমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছেন তারা। যদিও এর আগে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, নতুন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ১ জানুয়ারি ২০২৬ থেকে। তবে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হতে পারে আগামী ১ জুলাই ২০২৬ থেকে। তিনি আরও জানান, কমিশনের সুপারিশ পর্যালোচনায় আরও কয়েকটি কমিটি কাজ করবে, যা শেষ হতে ৩-৪ মাস সময় লাগতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদন জমা দেওয়াকেই বড় অর্জন হিসেবে দেখছে।

এবারের প্রস্তাবিত নতুন বেতন স্কেলে ১:৮ অনুপাত সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমনটাই সুপারিশ করা হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬