মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন © ফাইল ছবি

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা গ্রহণ করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করা বলা হয়েছে। বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এনইআইআর সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের অবগতির জন্য বলা হয়েছে, এনইআইআর-সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট https://neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। 

আরও পড়ুন: তিন ধরনের প্রতিষ্ঠানে নিয়োগ হবে ৬৭ হাজার শিক্ষক, জানুন গুরুত্বপূর্ণ চার তথ্য

অননুমোদিত (Unauthorised) কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য (Private information) শেয়ার করবেন না এবং বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্ৰদান করবেন না। বিনামূল্যে এনইআইআর-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬