মোবাইলের শুল্ক কমানো হয়েছে, এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

০৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ PM
ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব © সংগৃহীত

ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বন্ধ হবে না বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর। তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, প্রতিবছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরনো সেট, যা কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬