নিজ এলাকার বাইরে সরকারি কর্মচারীদের ভোট নিয়ে ইসির নতুন নির্দেশনা

১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ PM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইন কান্ট্রি পোস্টাল ভোট-আইসিপিভিতে সরকারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদেরকে নিজ ভোটার এলাকার বাইরে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।

১৪ ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক (জনসংযোগ) মোঃ রুহল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ; নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী; এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট-আইসিপিভির মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে 'Postal Vote BD' অ্যাপ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি

এতে বলা হয়, সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারি সনাক্ত করা হবে। সকাল রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা/ কর্মচারীগণ নিবন্ধন করবেন। বিষয়টি ব্যাপক প্রচার করা প্রয়োজন।

সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে রেজিস্ট্রেশনের বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সকল সরকারি কর্মকর্তা/কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বেসামরিক/ সামরিক কর্মকর্তা কর্মচারীগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ পোস্টাল ভোট প্রদানের জন্য 'Postal Vote BD' অ্যাপ এ আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮.০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

 

ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয় 
  • ১৯ মে ২০২৬
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081