ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ PM
গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ

গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ © সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনেডাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। আজকে উপদেষ্টা পরিষদ এটার অনুমোদন দিয়েছে। গ্রেনেডা অনেকগুলো আন্তর্জাতিক ফোরামের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরও গভীর হয়, এজন্য এই স্বীকৃতির মাধ্যমে আমরা আশা করছি আরো ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেতে পারব।

গ্রেনাডা লেসার অ্যান্টিলিসের উত্তর-দক্ষিণ বৃত্তের দক্ষিণতম দ্বীপ, যা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কি.মি.) উত্তরে পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। ডিম্বাকৃতির আকারে দ্বীপটি প্রায় ২১ মাইল (৩৪ কি.মি.) দীর্ঘ এবং ১২ মাইল (১৯ কিমি) প্রশস্ত। ১৯৭৪ সালে গ্রেনাডা কমনওয়েলথের মধ্যে স্বাধীনতা অর্জন করে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজ অ্যাসোসিয়েটেড ছয়টি রাজ্যের মধ্যে এটি প্রথম ছিল।

অপ্রতিম হত্যা, এখন পর্যন্ত যা যা ঘটল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের ওপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত, রেললাইন অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬