১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের দাবি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ PM
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন © টিডিসি ফটো

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এতো কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’ আজ বুধবার (১০ ডিসেম্বর) পে স্কেল বাস্তবায়ন নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা।

এর আগে রাজধানীর এক হোটেলে সোস্যাল ডেভলাপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়েজিত সেমিনারে অংশ নেন অর্থ উপদেষ্টা। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে দরিদ্রতা বাড়ছে। এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা সবকিছু মিলিয়েই সমস্যা।’

নিজে থেকেই উদ্যোক্তা হওয়া খুব ভালো উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘ঋণ নিয়ে উদ্যোক্তা থেকে নিজে নিজে হওয়া ভালো। এখানে নারীরা  উদ্যোমী, হিসাবী। নারীদের কাছে টাকা দেয়া ভালো, তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি। তাই তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে।’

আরও পড়ুন: চলতি শিক্ষাবর্ষেই পাঠদান শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থী ভর্তি কীভাবে?

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শহরে প্রোপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একে ডিসেন্ট্রালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এসডিএফের রোল আরও বলিষ্ঠ হতে হবে। সুবিধাভোগী বাড়াতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে।’

প্রসঙ্গত, পে কমিশনের সুপারিশ ও গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ১৫ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয় কর্মচারীরা। যদি এই সময়ের মধ্যে সরকার গেজেট প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9