পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ

০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ PM
জাতীয় পে স্কেল

জাতীয় পে স্কেল © টিডিসি সম্পাদিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায়। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এই শঙ্কায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এমন শঙ্কায় বিশ্ববিদ্যালয় ও কলেজের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ১৫ তারিখের মধ্যে যদি ঘোষণা না আসে তাহলে ১৭ তারিখে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানায় পরিষদ।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করল …
  • ১৪ জুলাই ২০২৬
‘ফার্মের মুরগীদের’ বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীকে অতিকথন বন্ধ করার আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের
  • ১৪ জুলাই ২০২৬
বাংলাদেশে প্রতি ১৩ জনে ১ জন নারীর অকালে মেনোপজ: আইসিডিডিআর,…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহী কলেজে অবৈধভাবে সিট দখল, জানতে চাওয়ায় শিক্ষার্থীকে ম…
  • ১৪ জুলাই ২০২৬
‘অভিমান ভাঙাতে’ মিত্রদের নৈশভোজে ডাকছেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence