নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে আজ

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ AM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (৭ ডিসেম্বর) তফসিল চূড়ান্ত করবে ইসি। আগামী ১০ ডিসেম্বর (বুধবার) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বিষয়গুলো অবহিত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দশম কমিশন সভা শুরু হবে। এই সভায় ভোটের দিন, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো বা বুথ ও গোপন কক্ষ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আজকের কমিশন সভার আগে গতকাল শনিবার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন ইসি সচিব।

রেওয়াজ অনুযায়ী, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন। সেদিন দুপুর ১২টায় সময় দিয়েছেন রাষ্ট্রপতি। পরদিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবারও তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950